পুলিশে ফের বড় রদবদল, চট্টগ্রামে বদলে গেল ২ থানার ওসি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) ফের বড় রদবদল হয়েছে।এবার বদলি ও নতুন পদায়ন করা হয়েছে দুই থানার ওসি পদে। পতেঙ্গা ও কর্ণফুলী থানায় হয়েছে এ রদবদল।

কর্ণফুলী থানায় নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন ডিবি দক্ষিণের মু. শরীফ। পতেঙ্গা থানার ওসি মো. মাহফুজুর রহমানকে দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত করে পতেঙ্গা থানায় নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে শফিকুল ইসলামকে।

আরও পড়ুন : চট্টগ্রামে পুলিশে হঠাৎ বড় রদবদল, ৪ থানায় নতুন ওসি

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

কর্ণফুলী থানার নবাগত ওসি মুহাম্মদ শরীফ সিএমপির মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণের পরিদর্শকের দায়িত্বে ছিলেন। এছাড়া চট্টগ্রাম সিআইডিতেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। তাঁর বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট। অপরদিকে শফিকুল ইসলাম এবারেই প্রথম ওসি হিসেবে সিএমপিতে পদায়িত হলেন।

জানা গেছে, কর্ণফুলী থানার বর্তমান ওসি মোহাম্মদ মনির হোসেনকে গত ১৩ নভেম্বর যোগদানের মাত্র দুমাসের মাথায় রংপুর রেঞ্জে বদলি করা হয়। তবে নতুন কাউকে দায়িত্ব না দেওয়ায় তিনিই এতদিন বহাল ছিলেন।

জেজে/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm