চলে গেলেন মুক্তিযোদ্ধা মোশাররফ, বৃহস্পতিবার মিরসরাইয়ে জানাজা শেষে দাফন

বীর মুক্তিযোদ্ধা, সাবেক গৃহায়ণ গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (৮০) আর নেই।

বুধবার সকাল সোয়া ১০টায় রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম-১ মিরসরাই আসন থেকে সাতবারের নির্বাচিত সংসদ সদস্য। তিনি দুবার গৃহায়ণ ও গণপূর্ত এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। এছাড়া তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার তার জন্মস্থান মিরসরাইয়ের ধুম ইউনিয়নে নিজের প্রতিষ্ঠিত মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ মাঠে বাদ জোহর জানাজা শেষে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে।

এএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm