রাউজানে প্রবাসী খুন, সীতাকুণ্ডে লুকিয়ে ছিল বাদশা

রাউজানে প্রবাসী আব্দুল্লাহ প্রকাশ মানিক হত্যা মামলার পলাতক আসামি মো. বাদশা মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে সীতাকুণ্ড থানার ফৌজদারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ (২১ মে) দুপুরে গণ্যমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

আরও পড়ুন : রাউজানে চাঞ্চল্যকর মানিক খুনের আসামি ধরা পড়ল লোহাগাড়ায়

গ্রেপ্তার বাদশা মিয়া রাউজান গরীব উল্যাহপাড়া এলাকার মৃত কবির আহাম্মদের ছেলে।

এর আগে ১৯ এপ্রিল রাউজান থানার গরিব উল্ল্যাহপাড়া ভাণ্ডারী কলোনির ভাড়া বাসায় দুবাই প্রবাসী আব্দুল্লাহ প্রকাশ মানিক খুন হন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে রাউজান থানায় হত্যা মামলা করেন। মামলার এজাহারভুক্ত আসামি এই বাদশা মিয়া।

পরে বাদশা মিয়াকে সংশ্লিষ্ট থানায় সোর্পদ করা হয়েছে বলে জানায় র‌্যাব-৭।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm