মদ গাঁজা চাইনিজ চাপাতি সবই ছিল যুবকের কাছে!

কক্সবাজারের পেকুয়ায় নুরুল আজিম (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাঁর কাছ থেকে ৭৫০ গ্রাম গাঁজা, দুটি চাইনিজ চাপাতি, বোতলভর্তি দেশীয় তৈরি চোলাই মদ ও মাদক বিক্রির ১৪ হাজার দুইশ টাকা উদ্ধার করা হয়।

সোমবার (৫ মে) সকাল ৭টার দিকে উপজেলার উজানটিয়ার ৬ নম্বর ওয়ার্ড টেকঘোনা থেকে তাঁকে আটক করে পুলিশ। আটক মাদক কারবারি নুরুল আজিম ওই এলাকার মৃত করিমদাদের ছেলে।

এ ব্যাপারে পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) উগগ্যজাই আলোকিত চট্টগ্রামকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে নুরুল আজিমকে আটক করে। তাঁর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাঁকে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

এমকেডি/আলোকিত চট্টগ্রাম

 

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm