স্কুল থেকে বের হয়ে কোথায় গিয়েছিল জুনিয়র ক্রিকেটার রাহাত?

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে রাহাত খান (১২) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে স্কুল থেকে বের হয়ে নিখোঁজ হয় সে।

বুধবার (৩০ এপ্রিল) সকালে নগরের চান্দগাঁও থানার হামিদচর এলাকা থেকে নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

রাহাত বহদ্দারহাট এলাকার মো. লিয়াকতের ছেলে এবং চান্দগাঁও সানোয়ারা বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। সে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন জুনিয়র ক্রিকেট দলে খেলত।

আরও পড়ুন : যেভাবে অপহরণকারীর ডেরা থেকে ফিরে এল স্কুলছাত্র

পুলিশ জানায়, মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে রাহাত স্কুলে গিয়ে ছুটির পর আর বাসায় ফিরেনি।

এ বিষয়ে চান্দগাঁও থানার ওসি (তদন্ত) তানভীর আহমেদ বলেন, লাশ উদ্ধারের পর মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ পরিষ্কার হবে। তবে রাহাত স্কুল থেকে বের হয়ে কোথায় এবং কাদের সঙ্গে গিয়েছিল বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm