সীতাকুণ্ডে বৃদ্ধকে লাশ করে পালিয়ে গেল ট্রাক

সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় আব্দুল হালিম (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া চৌধুরী মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল হালিম একই এলাকার মৃত মনির আহমেদের ছেলে।

আরও পড়ুন : লালখানবাজারে লাশ তরুণী

স্থানীয় সূত্র জানায়, রাস্তার পাশে হাঁটার সময় হঠাৎ একটি ট্রাক এসে ধাক্কা দিলে পড়ে গিয়ে গুরুতর আহত হন আবদুল হালিম। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক বলেন, আজ বিকেল সাড়ে চারটার দিকে সড়ক দুর্ঘটনায় আহত আবুদল হালিম নামে এক বৃদ্ধকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm