লালখানবাজারে লাশ তরুণী

চট্টগ্রামে বাসচাপায় রিয়া মজুমদার (২৪) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৮টার দিকে নগরের লালখানবাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়া মজুমদার গোল্ডস্যান্ডস গ্রুপ নামে একটি রিয়েল এস্টেট কোম্পানিতে চাকরি করতেন।

আরও পড়ুন : চট্টগ্রামে ফ্লাইওভারের নিচে বস্তার ভেতর নারীর লাশ

এদিকে ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রিয়া মজুমদার ৭ নম্বর বাসে এসে (চট্টমেট্রো ছ ১১-১৬১৫) লালখানবাজার মোড়ে নামার সময় হঠাৎ রাস্তায় পড়ে যান। এসময় দ্রুতগতির ২ নম্বর (চট্টমেট্রো জ ১১-১৪১৬) একটি বাস এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে ঘটনাস্থলে যাওয়া কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান আলোকিত চট্টগ্রামকে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হলেও চালক পালিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm