আনোয়ারায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিল ও সম্প্রীতি আড্ডা অনুষ্ঠিত হয়েছে। এতে আনোয়ারা উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
বৃহস্পতিবার (২০ মার্চ) কালাবিবির দীঘি মোড়ের একটি কনভেনশন হলে এ আয়োজন করে আনোয়ারা সাংবাদিক সমিতি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠন সভাপতি এনামুল হক নাবিদ। শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম।
আরও পড়ুন : পাঠাগার চালু করল আনোয়ারা সাংবাদিক সমিতি
বক্তব্য রাখেন সাংবাদিক এম নুরুল ইসলাম, মোরশেদ হোসেন, সুমন শাহ, ইমরান এমি, রফিকুল ইসলাম, ডিএইচ মনসুর, জিন্নাত আইয়ুব, আনোয়ারুল আজিম, নেজাম উদ্দীন, এম তৌহিদ, আব্দুর রহিম, আক্কাস উদ্দিন, নীল জামসেদ ও আলভিন মো. মহিউদ্দিন চৌধুরী।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা রুপন দত্ত, সহসভাপতি কাঞ্চন সুশীল, সহসভাপতি রতন কান্তি দাশ ও ইকবাল বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহিদ হৃদয়, অফিস সম্পাদক রিয়াদ হোসেন, অর্থ সম্পাদক শেখ আব্দুল্লাহ, প্রচার-প্রকাশনা ও পাঠাগার সম্পাদক নুরুল কবির।
কাঞ্চন/আরবি


