পাঠাগার চালু করেছে আনোয়ারা সাংবাদিক সমিতি।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় সমিতি কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন এ পাঠাগার উদ্বোধন করেন।
সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম সঞ্চলনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এনামুল হক নাবিদ।
আরও পড়ুন : আনোয়ারায় সাংবাদিকদের নেতৃত্বে এনামুল—ফরহাদুল
ইউএনও মো. ইশতিয়াক ইমন বলেন, বই পড়ার বিকল্প নেই। বই মানুষকে জ্ঞানের উচ্চ শিখরে আরোহন করায়। তাই সবাইকে বই পড়ায় অভ্যস্ত হতে হবে। সাংবাদিকতা করতেও প্রচুর বই পড়তে হবে।
তিনি আরও বলেন, আনোয়ারা সাংবাদিক সমিতি আনোয়ারার সাংবাদিকতাকে একটি অন্যন্য উচ্চতায় নিয়ে গেছে। সংগঠনের সদস্যরা নিজস্ব চিন্তা চেতনায় নিজেদের পোক্ত করেছে। নিজেদের দক্ষতায় সাংবাদিকতা এবং সৃজনশীল কাজের মাধ্যমে সমাজ ও দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আশা করছি।
কাঞ্চন/আরবি


