চট্টগ্রামে পর্দা উঠল পহেলা বৈশাখ ও ঈদ ফেস্টের

চট্টগ্রামে পর্দা উঠল ৩ দিনব্যাপী বৈশাখ ও ঈদ ফেস্টের। ‘Hi5 এবং Anny Gupta’ শিরোনামে এ মেলা আজ (৬ মার্চ) থেকে শুরু হয়ে চলবে ৮ মার্চ (শনিবার) পর্যন্ত।

নগরের কোতোয়ালী থানার সাব এরিয়া এলাকার খান কমিউনিটি সেন্টারে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। মেলার আয়োজক সুপ্তী সেন মহাজন ও অ্যানি গুপ্তা। মেলায় প্রবেশ সম্পূর্ণ ফ্রি।

আরও পড়ুন : চট্টগ্রামে বইমেলা—ক্রেতার চেয়ে সেলফি তোলার লোক বেশি

আয়োজকরা জানান, মেলায় দেশি-বিদেশি জামা-কাপড়, থ্রিপিস, শাড়ি, পাঞ্জাবি, টি-শার্ট, কসমেটিক্স, জুয়েলারি, ব্যাগ, ক্যানভাস, শতরঞ্জি, খাবারের দোকানসহ বাহারি পণ্য থাকবে প্রায় ৩৫টি স্টলে। মেলায় প্রবেশে লাগবে না কোনো টিকিট।

এদিকে মেলা শুরুর পর থেকে ভিড় জমাতে শুরু করেছেন ক্রেতা ও দর্শনার্থীরা। বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখছেন সকলে।

মেলার আয়োজক ও Hi5 এর অ্যাডমিন অ্যানি গুপ্তা বলেন, ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ এই দুই উৎসবকে সামনে রেখে মেলার আয়োজন করা হয়েছে। যাতে একই ছাদের নিচে ক্রেতারা প্রয়োজনীয় সবকিছু ঝামেলা ছাড়াই কেনাকাটা করতে পারে সাধ ও সাধ্যের সমন্বয় করে। মেলায় প্রবেশ উন্মুক্ত। ৩৫টি স্টলের এ মেলা চলবে ৩ দিন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm