কর্ণফুলীতে গ্রেপ্তার যুবলীগ নেতা মহসিনকে চান্দগাঁও থানায় হস্তান্তর

কর্ণফুলী থানা পুলিশের হাতে গ্রেপ্তার যুবলীগ নেতা মো. মহসিনকে (৩৬) নগরের চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চরলক্ষ্যা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. শরীফ বিষয়টি নিশ্চিত করে আলোকিত চট্টগ্রামকে বলেন, মহসিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে নগরের চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তার মহসিন কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আফাজ উল্লাহ মুন্সি বাড়ির ইয়াছিনের ছেলে। তিনি স্থানীয় যুবলীগের একজন সংগঠক হিসেবে পরিচিত ছিলেন।

মহসিনের বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, কেন তাঁকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে— এ বিষয়ে কোনো মন্তব্য করেনি পুলিশ।

জেজে/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm