এস আলম গ্রুপের আরও ৮১৩৩ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ

এস আলম গ্রুপের কর্ণধার মো. সাইফুল আলম ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ৮ হাজার ১৩৩ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৩ ফেব্রুয়ারি)দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন।

এদিকে এ নিয়ে তিন দফায় সাইফুল আলম ও তাঁর পরিবারের সদস্যদের মোট ১৬ হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।

দুদকের তথ্য বলছে, এস আলম গ্রুপের কর্ণধার ও তাঁর সহযোগীরা বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে আত্মসাৎ করেছেন।

আরও পড়ুন : এস আলম গ্রুপের চেয়ারম্যান ও পরিবারের ৬৮ হিসাব অবরুদ্ধ, ১৬ সম্পদ জব্দ

গত ১২ ফেব্রুয়ারি আদালত সাইফুল আলম ও তাঁর পরিবারের মালিকানাধীন ৪২টি কোম্পানির ৪৩৭ কোটি ৮৫ লাখ শেয়ার (মূল্য ৫১০৯ কোটি টাকা) অবরুদ্ধের আদেশ দেন। এর আগে ১৬ জানুয়ারি ২৪টি কোম্পানির ৩২ কোটি ১০ লাখ শেয়ার (মূল্য সাড়ে তিন হাজার কোটি টাকা) অবরুদ্ধ করা হয়।

এছাড়া ১৪ জানুয়ারি আদালত তাঁর পরিবারের নামে থাকা রাজধানীর গুলশান, ধানমন্ডি, উত্তরা ও বসুন্ধরাসহ বিভিন্ন এলাকায় ২০০ কোটি টাকা মূল্যের সম্পত্তি ক্রোক এবং ৬৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন। এরপর ১৯ ডিসেম্বর আরও ১২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়।

দুদক আদালতকে জানায়, সাইফুল আলম ও তাঁর পরিবার সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস ও সাইপ্রাসসহ বিভিন্ন দেশে ১ বিলিয়ন ডলার পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তদন্তাধীন রয়েছে।

এদিকে গত ৭ অক্টোবর আদালত মোহাম্মদ সাইফুল আলম, তাঁর স্ত্রী, সন্তান ও ভাইসহ ১৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm