৩ দিন যেভাবে চলবে সরকারি অফিস ও ব্যাংক লেনদেন

আগামী তিনদিন অর্থাৎ ২৮ থেকে ৩০ জুলাই প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ৬ ঘণ্টা করে চলবে সরকারি অফিস

শনিবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রী মো. ফরহাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

গত সপ্তাহে তিনদিন (রোববার, সোমবার ও মঙ্গলবার) সাধারণ ছুটির পর বুধবার থেকে সীমিত পরিসরে চালু হয় বিভিন্ন সরকারি অফিস। এরপর বুধনবার ও বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ৪ ঘণ্টা অফিস চলে।

ব্যাংক লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ৩টা

এদিকে কাল রোববার থেকে মঙ্গলবার (২৮-৩০ জুলাই) পর্যন্ত ব্যাংকগুলোর লেনদেন  সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চলবে। তবে লেনদেনপরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক খোলা থাকবে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত।

শনিবার (২৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক এ তথ্য জানান।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা-সংঘাত ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই রাতে সারাদেশে কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। ২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত ছিল সাধারণ ছুটি। এরপর ২৪ ও ২৫ জুলাই সীমিতভাবে চলে অফিস-আদালত।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm