আনোয়ারা উপজেলার ৭ নম্বর সদর ইউনিয়নের ২০২৪-২৫ অর্থবছরে ৭২ লাখ ৩ হাজার ৪শ টাকার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এছাড়া ব্যয় ধরা হয়েছে ৭১ লাখ ৬৯ হাজার ৯শ টাকা।
বুধবার (২৬ জুন) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সদর ইউনিয়ন পরিষদ হলরুমে ‘জনগণের মুখোমুখি ইউনিয়ন পরিষদ’ শীর্ষক এক জবাবদিহিমূলক সভায় এ বাজেট ঘোষণা করা হয়।
মাহমুদুল হকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন আনোয়ারা সদর ইউনিয়ন চেয়ারম্যান অসীম কুমার দেব। বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন পরিষদ সচিব মো. আবদুল হান্নান।
ওডেব’র সহযোগিতায় সংস্থার প্রধান নির্বাহী শ্যামলী মজুমদারের সার্বিক নির্দেশনা ও দাতাসংস্থা ডায়াকোনিয়ার কারিগরি সহায়তায় এ সভার আয়োজন করা হয়।
আরও পড়ুন : আনোয়ারার নতুন চেয়ারম্যানের নামে একের পর এক ফেসবুক আইডি
এতে স্বাগত বক্তব্য রাখেন ওডেব’র প্রকল্প সমন্বয়কারী লাবণ্য মুৎসুদ্দী।
সভায় সর্বসম্মতিতে ২০২৪-২৫ অর্থবছরে আনোয়ারা সদর ইউনিয়ন পরিষদে ৭২ লাখ ৩ হাজার ৪শ টাকার টাকার বাজেট উত্থাপন করা হয় এবং ব্যয় ধরা হয় ৭১ লাখ ৬৯ হাজার ৯শ টাকা।
এসময় চেয়ারম্যান অসীম কুমার দেব বলেন, ইউনিয়ন পরিষদের বাজেটের চাহিদা অনেক বেশি। চাহিদার তুলনায় পর্যাপ্ত বাজেট পাস করা সম্ভব হয়নি। তবে যে বাজেট পাস হয়েছে তা তুলনামূলক অধিক গুরুত্বপূর্ণ খাতে ব্যবহার করা হবে। সভায় যেসব সমস্যা উঠে এসেছে সেগুলো দ্রুত সমাধানের চেষ্টা করবো।
সভায় উপস্থিত ছিলেন ফয়জুল হাকিম, হাসিনা আক্তার, অনুপমা সাহাসহ ইউনিয়নের সব ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।
পরে ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সেবার মান বাড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।
কাঞ্চন/আরবি


