আনোয়ারা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মোজাম্মেল হকের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অন্তত ডজনখানেক ভুয়া আইডি খোলা হয়েছে। এসব আইডিতে তাঁর নাম ও ছবি ব্যবহার করার পাশাপাশি নিয়মিত বিভিন্ন পোস্ট দেওয়া হচ্ছে। এসব আইডির কোনোটিই নিজের নয় দাবি বলে করেছেন উপজেলা চেয়ারম্যান। এ ঘটনায় থানায় জিডিও করেছেন তিনি।
আরও পড়ুন : তৌহিদের হ্যাটট্রিক মিশন ব্যর্থ, আনোয়ারায় বিশাল ব্যবধানে জয়ী মোজাম্মেল
জিডিতে উল্লেখ করা হয়, এসব ভুয়া ফেসবুক আইডি ও পেইজের মাধ্যমে যেকোনো সময় বিভ্রান্তিকর তথ্য ছড়াতে পারে। যা সাধারণ মানুষ ও কর্মী-সমর্থকদের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি করতে পারে। তাই ভুয়া এসব ফেসবুক আইডির বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের কাছে অনুরোধ জানান তিনি।
প্রসঙ্গত, গত ২৯ মে অনুষ্ঠিত হয় আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচন। এতে বিশাল ভোটে বিজয়ী হন কাজী মোজাম্মেল হক। এর আগে তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
কাঞ্চন/আরবি


