হাইকোর্টে জামিন নিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান, কাল শপথ নিবেন

আনোয়ারায় উপজেলা নির্বাচন পরবর্তী পৃথক দুটি ঘটনায় করা মামলায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হকসহ ৪৪ জন জামিন পেয়েছেন।

মঙ্গলবার (১১ জুন) দুপুরে ঢাকার হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কেএম ইমরুল কায়েসের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে সবার ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেন।

এর আগে কাফকো সেন্টারের ঘটনায় মামলায় ৫ আসামি নিম্ন আদালত থেকে জামিন পান।

বিষয়টি নিশ্চিত করেন আসামিপক্ষের আইনজীবি রাশিদা চৌধুরী। তিনি বলেন, আনোয়ারা উপজেলা পরিষদের শপথ সন্নিকটে। উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক চৌধুরীসহ ৪৪ আসামির সবাই হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিন চেয়েছেন। শুনানি শেষে আদালত ৬ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন।

আরও পড়ুন : আনোয়ারার নতুন চেয়ারম্যানের নামে একের পর এক ফেসবুক আইডি

মামলা সূত্রে জানা যায়, আনোয়ারা কাফকো সেন্টারে বাজেটপরবর্তী স্বাগত মিছিলে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি এমএ মান্নান বাদী হয়ে একটি মামলা করের। পরে এই মামলার এক আসামিকে জনতা ছিনিয়ে নেওয়ার ঘটনায় কর্ণফুলী থানার বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান বাদী হয়ে গত ৯ সেপ্টেম্বর চেয়ারম্যান কাজী মোজাম্মেল হকসহ ৪৪ জনকে আসামি করে আরও একটি মামলা করেন।

এ বিষয়ে আনোয়ারা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। হয়রানিমূলকভাবে আমাকে মামলায় আসামি করা হয়েছে।

কাফকো সেন্টারে মারামারি মামলার প্রধান আসামি মোজাম্মেল হক বলেন, হাইকোর্ট ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন। এর আগে নিম্ন আদালত ৫ জনের জামিন মঞ্জুর করেছেন।

এদিকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উপপরিচালক শাহিনা সুলতানা স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে জানা গেছে, আগামীকাল (১২ জুন) বেলা সাড়ে ১২টায় চট্টগ্রাম নগরের আইস ফ্যাক্টরি প্রাইমারি চিটার্স ট্রেনিং ইনিস্টিটিউট (পিটিআই) অডিটোরিয়াম হলে আনোয়ারা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মোজাম্মেল হকসহ চট্টগ্রাম জেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথ নিবেন। শপথবাক্য পাঠ করাবেন বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম।

কাঞ্চন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm