আনোয়ারায় উপজেলার পরিষদ নির্বাচনে হ্যাটট্রিক মিশনে থাকা দুবারের চেয়ারম্যান তৌহিদুল চৌধুরীকে (দোয়াত-কলম) বিশাল ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছেন কাজী মোজাম্মেল হক (আনারস)।
কাজী মোজাম্মেল হকের পেয়েছেন ৫৮ হাজার ৮৩০ ভোট। অপরদিকে তৌহিদুল হক চৌধুরী পান ৩৬ হাজার ৮০৭ ভোট। মোজাম্মেল হক ২২ হাজার ২৩ ভোটের ব্যবধানে তৌহিদুলকে পরাজিত করেন।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে এমএ মান্নান মান্না (চশমা) প্রতীকে ৩১ হাজার ১৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে চুমকি চৌধুরী (হাঁস) ৪৫ হাজার ৯৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন : বাঁশখালী-আনোয়ারায় স্থায়ী বেড়িবাঁধ রক্ষায় বিশাল বরাদ্দ
বুধবার (২৯ মে) রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তার প্রকাশিত ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আনোয়ারায় মোট ৭৪টি কেন্দ্রে ২ লাখ ৩৩ হাজার ১০৯ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৩ হাজার ৮৮৮ জন এবং নারী ভোটার ১ লাখ ৯ হাজার ২২১ জন।
এবার চেয়ারম্যান পদে তৌহিদুল হক চৌধুরী (দোয়াত কলম), অধ্যাপক এমএ মান্নান চৌধুরী (মোটরসাইকেল) ও কাজী মোজাম্মেল হক (আনারস) প্রতিদ্বন্দ্বিতা করেন।
জানা যায়, আনোয়ারা এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি দ্বিমুখী লড়াইয়ে হয়েছে। আনোয়ারা উপজেলায় সাবেক ভূমিমন্ত্রী স্থানীয় সংসদ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও বর্তমান অর্থপ্রতিন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপির প্রেস্টিজ ইস্যু নির্বাচনে জাবেদ সমর্থিত প্রার্থীর ভরাডুবি হয়েছে। এছাড়া নির্বাচনে বিক্ষিপ্ত সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
কাঞ্চন/আরবি


