মিরসরাইয়ে পণ্যবাহী ট্রাকের পেছনে মিনি কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয়েছেন গাড়ির মালিক ও কার্ভাডভ্যান চালক।
রোববার (২৪ মার্চ) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামুখী অংশের নিজামপুর রিদোয়ান ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন : চালবোঝাই ট্রাকের ধাক্কায় ৪০ ফুট নিচে অটোরিকশা—এসএসসি পরীক্ষার্থী লাশ
নিহতরা হলেন— ক্যাভার্ডভ্যান চালক মো. আব্দুর রহিম (৪৭) ও গাড়ির মালিক মো. মাসুদ বিল্লাহ (৪২)। আব্দুর রহিম পাবনা জেলার ঈশ্বরদী থানার বাবুছরা গ্রামের মো. আজের আলী মৃদার ছেলে। মাসুম বিল্ল্যাহ বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার হালুয়া গ্রামের মৃত আলাউদ্দিন মিয়ার ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী তাপস চন্দ্র বলেন, আজ সকালে দ্রুতগতির একটি মিনি কার্ভাডভ্যান পণ্যবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এসময় কাভার্ডভ্যানে থাকা রক্তাক্ত চালক ও গাড়ির মালিককে উদ্ধার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার উপপরিদর্শক মো. আলমগীর হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ সকালে মহাসড়কের নিজামপুর রিদোয়ান ফিলিং স্টেশন এলাকায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২ জন নিহত হন। দুর্ঘটনাকবলিত গাড়ি ও নিহতদের লাশ থানা হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে চালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।
এএ/আরবি


