‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আনোয়ারায় শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২।
মঙ্গলবার (১৫ নভেম্বর) এ উপলক্ষে সকালে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু. আবদুল্লাহ আল মুমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনোয়ারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ বেলাল হোসেন।
স্টেশন লিডার কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ারা সাংবাদিক সমিতির সভাপতি রুপন দত্ত ও সাধারণ সম্পাদক এনামুল হক নাবিদ।
কাঞ্চন সুশীল/এসআই
