নগরে প্রেমে ব্যর্থ হয়ে বিষপানে করে তানবির (১৯) নামের এক তরুণ আত্মহত্যা করেছেন। নিহত তানবির পটুয়াখলীর বাউফল উপজেলার লিটনের ছেলে।
শনিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে ইপিজেড এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবার বন্দর থানার ইপিজেড ঝনক গলির হোস্টেল বিল্ডিংয়ের বাসায় ভাড়া থাকেন।
আরও পড়ুন: প্রেমিকের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিকার ভিডিও ঘুরছে ফেসবুকে
স্থানীয়রা জানায়, নিহত তানবির পাশের বাসার একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। তবে তাদের এ সম্পর্কে বাধ সাধে উভয়ের পরিবার। বিশেষ করে মেনে নিচ্ছিল না মেয়ের পরিবারের লোকজন। প্রেমিকাকে তার পরিবার দেশের বাড়ি গাইবান্ধায় পাঠিয়ে দিলে শুক্রবার গভীর রাতে প্রেমিক তানবির বিষপান করেন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডেকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, প্রেমঘটিত কারণে তানবির নামের এক তরুণ আত্মহত্যা করেছে। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।


