নোয়াপতংয়ে পাহাড়ি নারীকে ধর্ষণ, চিনে ফেলায় গলা কেটে ফেলে গেল ঝিরিতে

ধর্ষণের পর গলা কেটে এক পাহাড়ি নারীকে খুন করেছে একদল কাঠুরিয়া। ঘটনার একদিন পর একটি ঝিরির পাশে তার লাশের সন্ধান পায় স্বজনরা। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বান্দরবানের রোয়াংছড়ির নোয়াপতংয়ের আলেচুপাড়ায়।

শুক্রবার (৪ মার্চ) সকালে নিজ বা‌ড়ির পা‌শের ঝি‌রি‌ (ঞংবাংম্রং ঝিরি) থেকে ওই নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে। তার নাম চুইরংমা মার্মা (৪৫)। তিনি ৪ নং নোয়াপতং ইউনিয়ন ৮নং ওয়ার্ডের আলেচুপাড়ার (মহিলা কারবারী) বাসিন্দা এবং ফাথুই মার্মার মেয়ে।

আরও পড়ুন: কিশোরীকে ধর্ষণ—ভিডিও ভাইরালের হুমকি দেওয়া ধর্ষক গ্রেপ্তার

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, বুধবার নিজেদের জ‌মি‌ থেকে হলুদ তুলতে যান ওই নারী। সেখা‌নে তাকে ‌একা পে‌য়ে জঙ্গলে কাঠ কাটতে যাওয়া একদল কাঠু‌রিয়া তা‌কে ধর্ষণ করে। খুব সম্ভবত ধর্ষকদের তিনি চিনে ফেলেছিলেন। ধর্ষণের পর কাঠুরিয়ারা তাকে গলা‌কে‌টে হত্যা ক‌রে ঝি‌রি‌তে ফে‌লে যায়।

পরিবারের সদস্যরা ওই নারীর সন্ধান না পে‌য়ে খুঁজ‌তে খুঁজ‌তে শুক্রবার সকা‌লে এলাকার ঝি‌রি‌তে তার লাশ দেখ‌তে পায়। প‌রে তারা পু‌লিশ‌কে খবর দি‌লে স্থানীয় লোকজন, পু‌লিশ, সেনাবা‌হিনী ও ফায়ার সার্ভিস কর্মীরা লাশ উদ্ধার ক‌রে।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান ব‌লেন, খবর পেয়ে শুক্রবার সকালে একটি ঝিরিরি পাশ থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত নারীর ছেলে বাদী হয়ে অভিযোগ করেছেন। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm