প্রবল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠায় কক্সবাজার-টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে।
টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাগর উত্তাল থাকায় কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। একইসঙ্গে টেকনাফ ও সেন্টমার্টিনের মধ্যে চলাচলকারী ট্রলার, স্পিডবোটসহ সব ধরনের নৌযান চলাচলও বন্ধ থাকবে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে নৌযান চলাচলের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে কক্সবাজার সমুদ্রবন্দরের জন্য জারি করা ২ নম্বর স্থানীয় সতর্কসংকেত বাড়িয়ে ৩ নম্বর করা হয়েছে। পাশাপাশি সাগরে অবস্থানরত সব ধরনের নৌযানকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বিডি/আলোকিত চট্টগ্রাম
