মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মিরসরাই সদর ইউনিয়ন ক্রীড়া ছাত্রদল ২-০ গোলে হারিয়েছে সাহেরখালী ইউনিয়ন ক্রীড়া ছাত্রদল ফুটবল একাদশকে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে মিরসরাই মিনি স্টেড়িয়ামে উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল ক্রীড়া কমিটি আয়োজিত খেলায় বিজয়ী দলের ইফাত সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মাঈন উদ্দিন কোম্পানী, মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল হক সুজা, মফিজ উদ্দিন, আনোয়ার হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক মঞ্জুর মোরশেদ কনক, রবিউল হোসেন রবি, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার কামরুল আলম, মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির সমন্বয়ক মো. জাহেদ হোসেন আরিফ, সাহেরখালী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সালাউদ্দিন আরিফ, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক নুরের ছাপা ডিপটি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহফুজ চৌধুরী, মিরসরাই থানা যুবদলের সমন্বয়ক হারুন অর রশিদ, মিরসরাই সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আবু নছর, উপজেলা ক্রীড়া ছাত্রদলের আহ্বায়ক তরিকুর রহমান বাবু, সদস্য সচিব নাঈম সরকার, মিরসরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরহাদ হোসেন তুহিন, মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমন, মিরসরাই সদর ইউনিয়ন ক্রীড়া ছাত্রদলের আহ্বায়ক এমরান হোসেন ও যুগ্ম আহ্বায়ক মো. হারেছ।
উল্লেখ্য মিরসরাই উপজেলার ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভার ১৬২টি ওয়ার্ড প্রথমবারের মতো নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। ওয়ার্ড পর্যায়ে খেলা শেষ হওয়ার পর এখন ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের খেলা চলছে।
এএ/আলোকিত চট্টগ্রাম


