মিরসরাইয়ে ৩০ হাজার ঘনফুট বালু জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত চার হাজার ফুট পাইপ ও তিনটি শ্যালো মেশিন বিনষ্ট করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর এলাকায় এ অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের। এতে সহযোগিতা করে জোরারগঞ্জ থানা পুলিশ।
সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের আলোকিত চট্টগ্রামকে বলেন, বালু উত্তোলনের ইজারা না থাকার পরও একটি অসাধু চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় আনুমানিক চার হাজার ফুট পাইপ ও তিনটি শ্যালো মেশিন বিনষ্ট করা হয়। পাশাপাশি উত্তোলিত আনুমানিক ৩০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
এএ/আলোকিত চট্টগ্রাম

