বাঁশখালীতে বিএনপি নেতা আমিনুর রহমান চৌধুরীর বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার কালীপুর ইউনিয়নের গুনাগরী গ্রামে বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
আমিনুর রহমান চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং কালীপুরের সাবেক চেয়ারম্যান।
এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, ঘটনার সময় তাদের পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। দুর্বৃত্তরা ঘরের দরজায় আগুন লাগিয়ে দিলে বাড়ির পাশে খামারে থাকা আবুল খায়ের নামে এক ব্যক্তি এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘরের প্রধান দরজায় কিছুটা কালো দাগ লাগা ছাড়া বড় ধরণের ক্ষতি হয়নি।
জানতে চাইলে বাঁশখালীর কালীপুর ইউনিয়নের রামদাশ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. দুলাল হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, ঘটনার পর খবর পেয়ে পরিদর্শনে গিয়েছিলাম। আমিনুর রহমান চৌধুরী তখন চট্টগ্রাম শহরের বাসায় ছিলেন। কে বা কারা তার বাড়ির প্রধান দরজায় কেরোসিন দিয়ে আগুন লাগানোর চেষ্টা করেছিল সেরকম আলামত দেখেছি। তবে প্রধান দরজায় কিছুটা কালো দাগের চিহ্ন ছাড়া বড় ধরণের ক্ষতি হয়নি। এ বিষয়ে তদন্ত চলছে। আমিনুর রহমান চৌধুরীর সঙ্গে আলাপ করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। তবে কিছু কিছু অনলাইন মিডিয়া ফেক আগুনের ছবি দিয়ে ঘটনাটাকে অতিরঞ্জিত করেছে।
ইউবি/আলোকিত চট্টগ্রাম

