সিএমপির নতুন কমিশনার হাসিব আজিজ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র ৩৩তম কমিশনার হয়েছেন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হাসিব আজিজ। তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ডিটেকটিভ ট্রেনিং স্কুলের কমান্ড্যান্ট পদে কর্মরত ছিলেন। এর আগে তিনি আর্মড ব্যাটালিয়ন পুলিশে দায়িত্ব পালন করেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

আরও পড়ুন : চট্টগ্রামে পুলিশের ৩ কর্তা বদলি

জানা যায়, হাসিব আজিজের বাড়ি শরীয়তপুর জেলার সফিপুর এলাকায়। তিনি ১৫তম বিসিএস পুলিশ ক্যাডার হিসেবে ১৯৯৫ সালের ১৫ নভেম্বর বাংলাদেশ পুলিশে যোগ দেন। হাসিব আজিজ ২০০২ সালে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। হাসিব আজিজের বাবা এম আজিজুল হক বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি ছিলেন।

প্রসঙ্গত, গত ২৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপ সচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সিএমপির ৩২তম কমিশনার হিসেবে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. সাইফুল ইসলামকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত করা হয়। গত ২৩ জুন সিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পান মো. তিনি।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm