কক্সবাজারের চকরিয়ায় ভারী বর্ষণ ও মাতামুহুরী নদীতে ঢলের পানি ঢুকে পড়েছে ঘরের ভেতর। সেই পানিতে ডুবে মৃত্যু হয়েছে আড়াই বছরের এক শিশুর।
৯ জুলাই (বৃহস্পতিবার) বিকেলের দিকে উপজেলার কাকারা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের মাইজ কাকারা গ্রামের সুলতান আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া আড়াই বছর বয়সী শিশুর নাম মোহাম্মদ ওয়াকিম। সে মাইজপাড়া গ্রামের সুলতান আহমদের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাকারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন। তিনি বলেন, ভয়াবহ এই বন্যায় কয়েক ফুট পানিতে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। এজন্য শিশু এবং বয়স্কদের ব্যাপারে সতর্ক না থাকলে এমন দুর্ঘটনা ঘটতেই থাকবে।
এমকেডি/আলোকিত চট্টগ্রাম
