চন্দনাইশের শ্রীশ্রী রাধামাধব সেবাশ্রমে (হরিমন্দির) প্রতিবছরের মতো শ্রীকৃষ্ণের গন্ধর্বাচরিত ঝুলনযাত্রা শুরু হচ্ছে রোববার (২৩ আগস্ট) থেকে।
ছয় দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় ও মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যদিয়ে এ ঝুলনযাত্রা অনুষ্ঠিত হবে।
২৪ আগস্ট শ্রীশ্রী গীতা সপ্তসতী তুলসীদান ও শ্রীমদ্ভগবত পাঠ করা হবে। এদিন দুপুরে ভক্তদের মহাপ্রসাদ দেওয়া হবে। এছাড়া প্রতিদিন হবে পূজা, ভোগারতি ও সন্ধ্যা আরতি। ২৮ আগস্ট পর্দা নামবে ঝুলনযাত্রার।
আলোকিত চট্টগ্রাম
