যুবকের কাছে জাল টাকা তৈরির মেশিন!

নগরে জাল টাকা তৈরির মেশিন ও জাল নোটসহ ধরা পড়েছে মো. মহিউদ্দিন ওরফে প্রকাশ মহিন উদ্দিন (২৭) নামে এক যুবক।

শনিবার (২২ আগস্ট) রাতে বায়েজিদ বোস্তামী থানার তৈয়বীয়া হাউজিং সোসাইটির কালা সালামের বাড়ি রাবেয়ার ভাড়া ঘরে এ অভিযান চালায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে নেতৃত্ব দেন সিএমপি ডিবি (বন্দর-পশ্চিম) বিভাগের টিম-৫৩ পুলিশ পরিদর্শক কাজী মাহফুজ হাসান সিদ্দিকী।

গ্রেপ্তার মহিউদ্দিন চট্টগ্রামের ভূজপুর থানার নারায়ণহাট ইউনিয়নের ঘড়াভাঙ্গা মাস্টারবাড়ি এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ থানার আফমী প্লাজার সামনে থেকে মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে সাড়ে ৪৪ হাজার টাকা জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় পাঁচলাইশ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে মহিউদ্দিন জাল টাকা তৈরির মেশিন ও আরও কিছু জাল নোট তার বাসায় রয়েছে বলে জানান। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানার তৈয়বীয়া হাউজিং সোসাইটির একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় একটি জাল টাকা তৈরির মেশিন, ১০০ টাকার ৪৩টি, ৫০০ টাকার ২৪টি এবং ১ হাজার টাকার দুটি জাল নোট জব্দ করা হয়

পুলিশ জানায়, মহিউদ্দিনকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এআর/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm