রাউজানে গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ—আটক ৩

রাউজানের গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের দায়ারঘাটের একটি কমিউনিটি সেন্টারের পশ্চিমে পাশ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন— পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সুলতানপুর মুকিম বাড়ির মো. মোজাম্মেল হকের ছেলে মো. একরামুল হক (৪৬), একই ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামের আলী আল খান চৌধুরী বাড়ির মৃত নুরুল হুদা চৌধুরী ছেলে মো. জবরুত খান (৫৫) এবং হলদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের এয়াছিননগর গ্রামের মৃত আমির গোল্লার ছেলে মো. আবদুল খালেক (৪৪)।

আরও পড়ুন : চোখের আলো ফিরে পাচ্ছে রাউজানের ৬৯ অসহায়

পুলিশ জানায়, তিনদিনের অবরোধ কর্মসূচি পালনে দায়ারঘাটা আল-আমিন কমিউনিটি সেন্টার এলাকায় ৪০ থেকে ৫০ জন লোক হাতে লাঠিসোটা ও বিভিন্ন বিস্ফোরক নিয়ে অবস্থান করেন। এসময় এক আওয়ামী লীগ কর্মীকে মারধর করার পাশাপাশি বেশকিছু গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনাস্থল থেকে কাঁচের টুকরা, বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ইটের টুকরা, ১০টি কাঠের লাঠি, ১০টি মার্বেল, বিভিন্ন সাইজের ১৫টি পেরেক এবং ২টি বিয়ারিং বল আলামত হিসেবে জব্দ করা হয়।

এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন আলোকিত চট্টগ্রামকে বলেন, বিএনপি সমর্থকেরা ককটেল বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি রাঙামাটিমুখী কয়েকটি গাড়ির গ্লাস ভাঙচুর করে। এসময় তারা সরকারের উদ্দেশ্যে নানা কুরুচিপূর্ণ মন্তব্য করে। এ ঘটনায় বিস্ফোরক আইনে ৯ জনের বিরুদ্ধে মামলা এবং আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm