মধ্যরাতে ফেসবুকে ৩ পোস্ট, সকালে মিলল প্রবাসী যুবকের লাশ

মধ্যরাতে ফেসবুকে ৩টি পোস্ট দিয়ে আত্মহনন করেছেন রাসেল (২৩) নামে রাউজানের এক যুবক ।

উপজেলার হলদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লস্কর উজির বাড়িতে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে উদ্ধার করা হয় লাশ।

রাসেল উপজেলার হলদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লস্কর উজির বাড়ির রফিকুল ইসলামের ছেলে।

আরও পড়ুন : প্রবাসীর লাশ পড়ে ছিল আবজর্নার ডোবায়

এর আগে গত সোমবার মধ্যরাতে রাসেল নিজের ফেসবুক পোস্টে লিখেন— ‘কপাল খারাপ, নাকি ভাগ্য খারাপ’…। কিছুক্ষণ পরে আরেক পোস্টে লিখেন— ‘মৃত্যু অতি নিকটে’। সর্বশেষ পোস্টে লিখেন— ‘কারো সাথে খারাপ ব্যবহার করে থাকলে আমাকে মাপ করে দিয়েন, দোয়া করিয়েন’।

স্থানীয় লোকজন জানায়, দুই-তিনমাস আগে আমিরাত থেকে ছুটিতে দেশে আসেন রাসেল। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে আমিরাতের উদ্দেশে যাত্রা করার কথা ছিল তাঁর। কিন্তু আমিরাতে আর ফেরা হলো রাসেলের।

নিহতের বাবা রফিকুল ইসলাম বলেন, আমার সব শেষ, একমাত্র ছেলে কী কারণে এমন করেছে জানি না। আগামী বুধবার সকালে প্রবাসে চলে যাওয়ার কথা ছিল।

এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শফিকুল আলম চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, আত্মহননকারী এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে তিনি এমন করেছেন পরিবার কিছুই বলতে পারছে না। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm