মধ্যরাতে আটক ট্রাকভর্তি কাঠ

চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক দিয়ে অবৈধভাবে পাচারকালে ট্রাকভর্তি (চট্টমেট্রো-ড-১১-২৯৭৬) সেগুন ও গামারি কাঠ জব্দ করেছে বন বিভাগ।

রোববার (১৫ জুন) রাত ১২টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বন বিভাগের ইছামতি রেঞ্জের আওতাধীন ঢালারমুখ স্টেশনের সামনে চট্টগ্রাম-রাঙামাটি সড়ক থেকে কাঠভর্তি ট্রাকটি আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রাউজান ঢালারমুখ স্টেশন কর্মকর্তা এসএম রেজাউল ইসলাম।

আরও পড়ুন : রাতের আঁধারে পাচারের জন্য বড়ুয়াপাড়ায় ছিল ৫ ট্রাক কাঠ

এ বিষয়ে রাউজান ঢালারমুখ স্টেশন অফিসের কর্মকর্তা এসএম রেজাউল ইসলাম বলেন, রোববার রাতে কাঠভর্তি ট্রাকটি আটক করা হয়ে। তবে চালক বা পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। জব্দ করা সেগুন ও গামারি কাঠ পরিমাপ চলছে।

যোগাযোগ করা হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংচিং মারমা বলেন, জব্দ করা কাঠের ট্রাকে অবৈধ কিছু থাকতে পারে, এমন সংবাদ ছিল। ট্রাক থেকে কাঠ নামানোর সময় আমি সেখানে উপস্থিত ছিলাম। তবে কাঠ ছাড়া অন্য কিছু পাওয়া যায়নি।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm