আনোয়ারার পড়ৈকোড়ায় শ্রীনাথ পণ্ডিতের বাড়িতে এবার বড় আয়োজনে গণেশ পূজা করছে সম্প্রীতি পরিষদ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিনভর নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে চলে পূজার আয়োজন। সন্ধ্যার পর নামে দর্শনার্থীর ঢল।
জানা গেছে, ২০২২ সালে প্রতিষ্ঠিত হয় সম্প্রীতি পরিষদ। ২০২৩ সালে সংগঠনটি প্রথমবারের মতো শ্রীনাথ পণ্ডিতের বাড়িতে গণেশ পূজা শুরু করে। তবে এবার সবচেয়ে বড় পরিসরে পূজার আয়োজন করা হয়। মণ্ডপে ছিল ৭ ফুট উচ্চতার গণেশ প্রতিমা, যেটি তৈরি করেন চকবাজারের মৃৎশিল্পী তাপস পাল।
আয়োজকেরা জানান, এবারের পূজায় বিভিন্ন কার্যক্রম পরিচালনায় ১১ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন। ভক্তদের জন্য ছিল প্রসাদও।
সংগঠনের সাধারণ সম্পাদক অয়ন ভট্টাচার্য শান্ত বলেন, শ্রীনাথ পণ্ডিতের বাড়িতে ২০২৩ সাল থেকে গণেশ পূজা হচ্ছে। তবে এবারের আয়োজনটি সবচেয়ে বড়। দিনভর বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান ছিল। সন্ধ্যায় ছিল আরতি ও ভক্তিগীতি।
যুগ্ম সাধারণ সম্পাদক অনিক দাশ জয় বলেন, গণেশ পূজায় স্থানীয় মানুষের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকেও ভক্তরা আসেন। ধর্মীয় আয়োজনের পাশাপাশি মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য ধরে রাখাই আমাদের অন্যতম উদ্দেশ্য।
আলোকিত চট্টগ্রাম


