স্বামী বিদেশে, গভীর রাতে প্রেমিকসহ ধরা খেল যুবলীগ নেত্রী

নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুর ইউনিয়নে পরকীয়ার অভিযোগে যুবলীগ নেত্রী ও তার প্রেমিককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। আইনি প্রক্রিয়া শেষে বুধবার (২২ জুলাই) সকালে তাদের আদালতে পাঠানো হয়।

মঙ্গলবার (২১ জুলাই) রাত ১টার দিকে ভূজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রাবারড্যাম ডলু আড়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক রাশু বেগম (৪০) নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির মহিলা সদস্য। তিনি ওই এলাকার এক প্রবাসীর স্ত্রী। তাঁর সঙ্গে আটক হন একই ইউনিয়নের কোটবাড়িয়া নাজিরখিল এলাকার বাচা মিয়ার ছেলে মো. হাসেম (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাসেম মঙ্গলবার গভীর রাতে রাশু বেগমের বাড়ি গেলে বিষয়টি জানতে পারেন স্থানীয়রা। পরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে দুজনকে আটক করে ভূজপুর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. সোহেল মুন্সি বলেন, রাশু বেগমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ বিষয়ে তাকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি তা আমলে নেননি। সর্বশেষ একই ধরনের ঘটনার অভিযোগে স্থানীয়রা তাকে ও তার সঙ্গে থাকা ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

জানতে চাইলে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে আলোকিত চট্টগ্রামকে বলেন, স্থানীয় লোকজন দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm