পটিয়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার হয়েছে। এ সময় অবৈধ মদ ব্যবসার সঙ্গে জড়িত জাফর আহমেদ (৭০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কচুয়াই ২নং ওয়ার্ডে এ অভিযানে নেতৃত্ব দেন ক্যাপ্টেন শাকিব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক জাফর মদ ব্যবসার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। উদ্ধার করা মদসহ রাতেই তাকে পটিয়া থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।
যোগাযোগ করা হলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান আলোকিত চট্টগ্রামকে বলেন, সেনা অভিযানে এক চিহ্নিত মাদক ব্যাবসায়ীকে বিপুল পরিমাণ চোলাই মদসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ (২৪ সেপ্টেম্বর) আদালতে পাঠানো হয়েছে।
কেএ/আলোকিত চট্টগ্রাম
