পটিয়ায় মানববন্ধন, মোকাম্মেল—সোহেলের গ্রেপ্তার দাবি

পটিয়া উপজেলায় আইনশৃঙ্খলার অবনতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ মে) বেলা সাড়ে ১২টার দিকে থানার মোড়ে উপজেলার আশিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগনের ব্যানারে এ আয়োজন করা হয়।

সম্প্রতি উপজেলার আশিয়াসহ বিভিন্ন ইউনিয়নে ফসিল জমির টপসয়েল কাটা, পাহাড় কাটা, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও কিশোর গ্যাংয়ের কারণে আশিয়া ইউনিয়নের আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে।

আরও পড়ুন : পটিয়ায় পরিবেশ দূষণ রোধে স্মারকলিপি

মানববন্ধনে বক্তারা বলেন, ১৮ মামলার আসামি পটিয়ার আশিয়া ইউনিয়নের মোকাম্মেল ও সোহেলের নেতৃত্বে মাটি হরিলুটসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে। অবিলম্বে মোকাম্মেল ও সোহেলকে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় তাদের প্রতিহত করা হবে বলে ঘোষণা দেওয়া হয়।

এতে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্রনেতা আশরাফুল আলম তৌকির, বৈষম্যবিরোধী দক্ষিণ জেলার সদস্য আমির হোসেন, ছাত্রনেতা শওকত হোসেন, মাহিম ও ফাহিম।

কেএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm