নভেম্বরে ১৬ মৃত্যুতে সহস্র ডেঙ্গু রোগী

চট্টগ্রামে চলতি নভেম্বরে হাজার ছাড়াল ডেঙ্গু আক্রান্ত রোগীর। এ মাসে মৃত্যু হয়েছে ১৬ জনের। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৩৬ জন, মোট মৃত্যু ৪১ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হওয়া ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (৩০ নভেম্বর) সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

আরও পড়ুন : চট্টগ্রামে ডেঙ্গু রোগী বাড়ছেই

প্রতিবেদনের তথ্যানুসারে, চলতি নভেম্বরে আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৮ জন। এ মাসে মৃত্যু হয়েছে ১৬ জনের। যা ১০ মাসে সর্বোচ্চ মৃত্যু।

এদিকে অক্টোবরে আক্রান্ত হয়েছিল সবচেয়ে বেশি ১ হাজার ৪৩০ জন, মৃত্যু ৯ জন। সেপ্টেম্বরে আক্রান্ত ৯০৭ জন, মৃত্যু ১১ জনের। আগস্টে আক্রান্ত ২০২ জন, মৃত্যু ১ জন। জুলাইয়ে আক্রান্ত ১৯৮ জন, মৃত্যু ১ জন। জুনে আক্রান্ত ৪১, মে’তে ১৭ এবং এপ্রিলে ১৪ জন। তবে এপ্রিল, মে ও জুন তিন মাস ছিল মৃত্যুশূন্য।

অন্যদিকে মার্চে আক্রান্ত ২৮ জন, মৃত্যু ১ জন। ফেব্রুয়ারিতে আক্রান্ত ২৫ জন, মৃত্যু নেই এবং জানুয়ারিতে আক্রান্ত ৬৯ জন, মৃত্যু ২ জন।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm