সাতসকালে ভিড় পূজামণ্ডপে—মায়ের বিদায়

বিসর্জনের মধ্যদিয়ে আজ (২১ অক্টোবর) শেষ হচ্ছে সনাতনীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এর আগে সাতসকালে ভক্তরা অঞ্জলি নিতে সমবেত হন পূজামণ্ডপে।

সকালে দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মধ্যদিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। এরপর দেবীকে সিঁদুর দিয়ে বরণ, সিঁদুর খেলা ও অন্যান্য আয়োজন শেষে বিকেলে শুরু হবে হবে প্রতিমা বিসর্জন।

কয়েকজন আয়োজক বলেন, মা দুর্গা দুর্গতি নাশ ও অসুর বিনাশের প্রতীক। অশুভ প্রবৃত্তি ও অশান্তি দূর হওয়ার প্রার্থনা করতেই সকাল থেকে মায়ের কাছে আসছেন ভক্তরা। দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটুক এবং সব ধর্ম-বর্ণের মানুষ মিলেমিশে বসবাস করুক— এটাই সবার প্রত্যাশা। অন্যায়-অবিচার থেকে দূরে থেকে সবাই যেন সুখে-শান্তিতে জীবনযাপন করতে পারেন— মায়ের চরণে এটাই প্রার্থনা সনাতনী ভক্তদের।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm