চট্টগ্রামে ডেঙ্গু রোগী বাড়ছেই

চট্টগ্রামে ডেঙ্গু রোগী বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৫১ জন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত হয়েছে ৩ হাজার ৮৩৮ জন, মৃত্যু হয়েছে ৪০ জনের। এছাড়া চলতি মাসে আক্রান্ত হয়েছেন ৯০৩ জন, মৃত্যু ১৫ জনের। আক্রান্তদের মধ্যে বেশি পুরুষ হলেও মৃত্যু বেশি নারীদের। তবে উপজেলার চেয়ে আক্রান্ত বেশি নগরে।

রোববার (২৪ নভেম্বর) চট্টগ্রাম সিভিল কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা যায়।

প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুসারে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫১ জনের মধ্যে সরকারি হাসপাতালে ৩৩ জন এবং বেসরকারি হাসপাতালে ১৮ জন ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুরুষ ২৭, নারী ১৬ ও শিশু ৮ জন। তবে এদিন কারো মৃত্যু হয়নি।

আরও পড়ুন : চট্টগ্রামজুড়ে মশার যন্ত্রণা

এদিকে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত ৩ হাজার ৮৩৮ জনের মধ্যে পুরুষ ২ হাজার ৫৩ জন, নারী ১ হাজার ৭৭ জন ও শিশু ৭০৮ জন। এর মধ্যে নগরে আক্রান্ত ২ হাজার ৪৮৮ জন ও উপজেলায় ১ হাজার ৩৫০ জন।

অন্যদিকে চলতি বছর ৪০ মৃত্যুর ২১ জন নারী, ১৫ জন পুরুষ ও ৪ জন শিশু। তবে চলতি মাসে সব্বোর্চ মৃত্যু হয়েছে ১৫ জনের। এর আগে অক্টোবরে মৃত্যু হয়েছিল ৯ জন ও সেপ্টেম্বরে ১১ জনের। বাকি ৮ মাসে মৃত্যু হয়েছিল ৫ জনের।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানানো হয়, উপজেলায় ১ হাজার ৩৫০ আক্রান্তদের মধ্যে লোহাগাড়ায় ২১২ জন, সাতকানিয়ায় ১৫৭ জন, বাঁশখালীতে ৮০ জন, আনোয়ারায় ৫২ জন, চন্দনাইশে ৮৫ জন, পটিয়ায় ৯২ জন, বোয়ালখালীতে ৫২ জন, রাঙ্গুনিয়ায় ৩৭ জন, রাউজানে ১৬২ জন, ফটিকছড়িতে ৪৮ জন, হাটহাজারীতে ৬০ জন, সীতাকুণ্ডে ১৯৫ জন, মিরসরাইয়ে ৪১ জন, সন্দ্বীপে ১৪ জন এবং কর্ণফুলী উপজেলায় ৬৩ জন।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm