রাউজানে আবারও বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বণিকপাড়ার মানিক চক্রবর্তীর বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
কয়েকদিন আগে ডাবুয়া ইউনিয়নের পূর্ব ডাবুয়া দয়াল মাঝির বাড়িতে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে দুটি পরিবারের বসতঘর পুড়ে যায়। আবারও অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।
এসএ/আলোকিত চট্টগ্রাম


