নতুন কমিটি পেল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ল ক্লাব। নবগঠিত কমিটির সভাপতি মো. রমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার সাগর।
নতুন কমিটির সহসভাপতি এজেএম হাফেজ তানভীর, অনুপম রায় উৎস ও ওমর ফারুক (মারুফ), যুগ্ম সম্পাদক মো. রাকিবুল ইসলাম ও মো. নাহিদ হাসান এবং কোষাধ্যক্ষ মো. মুজাহিদুল ইসলাম।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সাংগঠনিক সম্পাদক মো. ফাহিম আহমেদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক মো. জোবায়ের আহম্মেদ, আইনি সহায়তা ও সামাজিক পরিষেবা সম্পাদক ওমর ফারুক, জনসংযোগ ও যোগাযোগ সম্পাদক মো. মুস্তাফিজুর রহমান, ক্রীড়া সম্পাদক ফাইজুল ইসলাম সোহম, সহকারী ক্রীড়া সম্পাদক খায়রুল আলম ফরাজি নিলয়, সাংস্কৃতিক সম্পাদক তাসলিমা ফারজানা, সেমিনার ও কর্মশালা সমন্বয়ক সুমাইয়া আক্তার মিম, সামাজিক মিডিয়া সমন্বয়ক মো. রবিউল বারী এবং ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক শারমিন খান ইভা।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আল আদিল মুক্তাদির আবির, আফসানা মিমি, কেএম নাজিব ইবনে নূর রাফি, ফাতেমা আক্তার ও আতিকা ফারিহা তাসিন।
আলোকিত চট্টগ্রাম


