লোহাগাড়ায় ট্রেনে কাটা পড়ে শাহাবুদ্দিন নামে এক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাবুদ্দিন উপজেলার পশ্চিম আমিরাবাদ খৈয়ারকুল এলাকার আব্দুস সোবহানের ছেলে। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে উপজেলার পশ্চিম আমিরাবাদ খৈয়ারকুল এলাকার পূর্ব পাশে অবস্থিত রেললাইন পার হওয়ার সময় অসাবধানতাবশত ট্রেনের নিচে কাটা পড়েন শাহাবুদ্দিন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন লোহাগাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহাজাদা মিনহাজ।
এসএস/আলোকিত চট্টগ্রাম


