স্বপ্নের আনোয়ারা ডায়াবেটিক হাসপাতালে লন্ডন প্রবাসী সাংবাদিক মুনীর চৌধুরী

আনোয়ারা ডায়াবেটিক হাসপাতাল পরিদর্শন করেছেন হাসপাতলটির স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা সম্পাদক মুনীর চৌধুরী।

লন্ডন প্রবাসী এই বিশিষ্ট সাংবাদিক শুক্রবার (২৮ আগস্ট) হাসপাতালটির সামগ্রিক সেবামূলক কার্যক্রম
পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ও ল্যাবরেটরি ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার মানোন্নয়ন নিয়ে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাঁদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন ‘The True Lines’ পত্রিকার সম্পাদক কে এম দিদারুল আলম। তিনি হাসপাতালের গৌরবময় প্রতিষ্ঠার ইতিহাস স্মরণ করে বলেন, লন্ডন প্রবাসী সাংবাদিক মুনীর চৌধুরীর বুকে লালিত স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আনোয়ারার বিভিন্ন পেশার ১৪ জন সমাজসচেতন ব্যক্তি একত্রিত হয়ে ২০০৯ সালের ১৬ ডিসেম্বর আনোয়ারা ডায়াবেটিক সমিতির যাত্রা শুরু করেছিলেন।

তিনি আরও বলেন, বর্তমানে এই হাসপাতালের মাধ্যমে সাধারণ মানুষ এবং বিশেষ করে দরিদ্র রোগীরা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধপত্র, ল্যাবরেটরি সুবিধাসহ নানা সহযোগিতা পাচ্ছেন।

হাসপাতালের এই মানবিক ও কল্যাণমুখী অগ্রযাত্রায় নিজের সর্বাত্মক সহযোগিতা বজায় রাখার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন কে এম দিদারুল আলম।

পরিদর্শন দলে আরও ছিলেন তরুণ উদ্যোক্তা জিয়াউল হক চৌধুরী হিরু, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগঠক মো. শামছুল ইসলাম রানা এবং চট্টগ্রাম আড়তদার সমিতির নেতা মো. শরীফ।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm