নগরে ১২ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ ১১ হাজার ৫৫০ টাকাসহ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।
রোববার (২৮ মে) ভোরে কোতোয়ালী এলাকার ফলমণ্ডির ইঞ্জিনিয়ার কলোনির একটি কক্ষের ভেতর থেকে তাদের আটক করা হয়।
আরও পড়ুন : সীতাকুণ্ডে জুয়া খেলে পুলিশের জালে ৯ যুবক
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির আলোকিত চট্টগ্রামকে বলেন, জুয়া খেলার গোপন সংবাদে সিআরবি ফাঁড়ি পুলিশের একটি টিম ফলমণ্ডি ইঞ্জিনিয়ার কলোনির একটি কক্ষে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে নগদ ১১ হাজার ৫৫০ টাকাসহ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, আটকদের আজ আদালতে পাঠানো হয়েছে।
এনইউএস/আরবি


