চট্টগ্রামে ২ যুবকের কাছে ১০ কেজি গাঁজা

চট্টগ্রাম ১০ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।

রোববার (৯ ফেব্রুয়ারি) রৌফাবাদ আতরওয়ালা গলি এবং হালিশহর থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন— মো. ফোরকান উদ্দিন রাব্বি (২৭) ও মো. আবুল হোসেন (৩৬)।

আরও পড়ুন : গাড়িতে ৫০ কেজি গাঁজা রেখে পুলিশ দেখে পালাল চালক

পুলিশ জানায়, গোপন সংবাদে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা মাদক পাচারে জড়িত। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেওয়া বায়েজিদ বোস্তামী থানার এসআই কাজী আবিদ হোসেন জানান, গাঁজাসহ আটকদের বিরুদ্ধে মাদক আইনের মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm