চট্টগ্রামের নগরে আওয়ামী লীগ নেতা হাজী ইকবালকে (৬৩) গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।
রোববার (১৫ ডিসেম্বর) ভোরে বন্দর থানার ২ নম্বর সাইট মালুম বাড়ি জামে মসজিদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
হাজী ইকবাল (৬৩) নগরের দক্ষিণ মধ্যম হালিশহর ২ নম্বর সাইট হাজী ইকবাল বাড়ির মৃত আলী আকবরের ছেলে। তিনি বন্দর থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতির দায়িত্বে ছিলেন।
আরও পড়ুন : চট্টগ্রামে স্কুলমাঠের সেই লাশের পরিচয় মিলেছে, ২ যুবক গ্রেপ্তার
বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হাসান আলোকিত চট্টগ্রামকে বলেন, গত ২২ আগস্ট বন্দর থানা এলাকায় ভাঙচুর ও লুটপাটের ঘটনায় হাজী ইকবালকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, হাজী ইকবালের বিরুদ্ধে বন্দর থানায় দুটি ও ইপিজেড থানায় একটি মামলা রয়েছে। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ইপিজেড থানায় চাঁদাবাজি মামলা, ২০১৮ সালের ২৬ মার্চ বন্দর থানায় একটি হত্যা মামলা এবং ২০২০ সালের ১৪ মার্চ আরেকটি হত্যাচেষ্টা মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে।
আরবি/আলোকিত চট্টগ্রাম


