চট্টগ্রামে ডেঙ্গু—সর্বোচ্চ আক্রান্ত অক্টোবরে, মৃত্যুতে ‘ভয়ঙ্কর’ নভেম্বর

চট্টগ্রামে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৪ হাজার ৩১৮ জন। আর মৃত্যু হয়েছে ৪৫ জনের। আক্রান্ত পুরুষ এগিয়ে থাকলেও মৃত্যুতে ছিল নারী। উপজেলার চেয়ে বেশি আক্রান্ত নগরে। ২০২৪ সালে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত পাওয়া গেছে অক্টোবরে। আর মৃত্যুতে ‘ভয়ঙ্কর’ ছিল নভেম্বর। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যে নভেম্বর মাসেই!

এদিকে চলতি ডিসেম্বর মাস থেকে ডেঙ্গু আক্রান্ত রোগী কমেছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে মাত্র ১ জন। এছাড়া এদিন কারো মৃত্যু হয়নি। এ মাসে আক্রান্তের সংখ্যা ৩৫৫ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। অথচ গত মাসে আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ২৮ জন। আর মৃত্যু হয়েছিল ১৬ জনের।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত ডেঙ্গু প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়।

আরও পড়ুন : চট্টগ্রামে কমছে ডেঙ্গু রোগী

প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুসারে, ডেঙ্গু আক্রান্ত ৪ হাজার ৩১৮ জনের মধ্যে পুরুষ ২ হাজার ২৮৬, নারী ১ হাজার ২৪০ ও শিশু ৭৯২ জন। নগরে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭৪০, উপজেলায় ১ হাজার ৫৭৮ জন।

এদিকে ডেঙ্গু আক্রান্ত ৪৫ জন মৃত্যুর মধ্যে নারী ২৪ জন, পুরুষ ১৬ জন ও শিশু ৫ জন।

সিভিল সার্জনের কার্যালয়ের ডেঙ্গু প্রতিবেদনে জানানো হয়, চলতি বছর জানুয়ারিতে আক্রান্তের সংখ্যা ছিল ৩৯ জন, ফেব্রুয়ারিতে ২৫ জন, মার্চে ২৮ জন, এপ্রিলে ১৮ জন, মেতে ১৭ জন, জুনে ৪১ জন, জুলাইয়ে ১৯৮ জন, আগস্টে ২০২ জন, সেপ্টেম্বরে ৯০৭ জন, অক্টোবরে ১ হাজার ৪৩০ জন, নভেম্বরে ১ হাজার ২৮ জন। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিল নভেম্বরে মাসে। আর মৃত্যু বেশি হয়েছিল নভেম্বরে, ১৬ জন। এছাড়া জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মৃত্যু হয়েছিল ৫ জনের।

আরও পড়ুন : চট্টগ্রামে ডেঙ্গুতে সুখবর

এদিকে উপজেলায় ১ হাজার ৫৭৮ আক্রান্তদের মধ্যে লোহাগাড়ায় ২২৪ জন, সাতকানিয়ায় ১৭০ জন, বাঁশখালীতে ৯৯ জন, আনোয়ারায় ৬০ জন, চন্দনাইশে ৯৩ জন, পটিয়ায় ১০৯ জন, বোয়ালখালীতে ৫৪ জন, রাঙ্গুনিয়ায় ৪১ জন, রাউজানে ১৭৫ জন, ফটিকছড়িতে ৫৪ জন, হাটহাজারীতে ৬৭ জন, সীতাকুণ্ডে ২৭৬ জন, মিরসরাইয়ে ৫৪ জন, সন্দ্বীপে ২০ জন এবং কর্ণফুলী উপজেলায় ৭৮ জন।
প্রসঙ্গত, গতবছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১৪ হাজার ৮৭ জন এবং মৃত্যু হয়েছিল ১০৭ জনের।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm