চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত রোগী কমেছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে মাত্র ১ জন। তবে কেউ মারা যায়নি। এছাড়া গত এক সপ্তাহে ৩১ জন আক্রান্ত হলেও মারা যায়নি কেউ। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৪ হাজার ৩১৬ জন এবং মৃত্যু হয়েছে ৪৫ জনের।
শনিবার (২৮ ডিসেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা যায়।
আরও পড়ুন : চট্টগ্রামে ডেঙ্গুতে সুখবর
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে একজন। তবে এদিন কারো মৃত্যু হয়নি। আক্রান্ত একজন শিশু।
সিভিল সার্জন কার্যালয়ের গত এক সপ্তাহের প্রতিবেদনে দেখা যায়, ২১ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩১ জন। এর মধ্যে ২১ ডিসেম্বর ৮ জন, ২২ ডিসেম্বর ৬ জন, ২৩ ডিসেম্বর ৩ জন, ২৪ ডিসেম্বর ২ জন, ২৫ ডিসেম্বর ৩ জন, ২৬ ডিসেম্বর ৬ জন ও ২৭ ডিসেম্বর ৩ জন আক্রান্ত হয়। তবে এ সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত কারো মৃত্যু হয়নি।
প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুসারে, চট্টগ্রামে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত ৪ হাজার ৩১৬ জনের মধ্যে নগরে আক্রান্ত ২ হাজার ৭৩৯ জন, উপজেলায় ১ হাজার ৫৭৭ জন। আক্রান্তদের মধ্যে পুরুষ ২ হাজার ২৮৪ জন, নারী ১ হাজার ২৪০ জন ও শিশু ৭৯২ জন। চলতি মাসে আক্রান্তের সংখ্যা ৩৫৩ জন। সর্বোচ্চ আক্রান্ত হয়েছিল অক্টোবরে, ১ হাজার ৪৩০ জন।
আরও পড়ুন : চট্টগ্রামে ৪ হাজার ছাড়াল ডেঙ্গু রোগী, নারীর মৃত্যু
অন্যদিকে ডেঙ্গুতে আক্রান্ত মারা যাওয়া ৪৫ জনের মধ্যে ১৬ জন পুরুষ, ২৪ জন নারী ও ৫ জন শিশু। চলতি মাসে মৃত্যু হয়েছে ৪ জনের। তবে চলতি বছরের নভেম্বরে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়।
এদিকে উপজেলায় ১ হাজার ৫৭৭ আক্রান্তদের মধ্যে লোহাগাড়ায় ২২৪ জন, সাতকানিয়ায় ১৭০ জন, বাঁশখালীতে ৯৯ জন, আনোয়ারায় ৬০ জন, চন্দনাইশে ৯৩ জন, পটিয়ায় ১০৯ জন, বোয়ালখালীতে ৫৪ জন, রাঙ্গুনিয়ায় ৪১ জন, রাউজানে ১৭৫ জন, ফটিকছড়িতে ৫৪ জন, হাটহাজারীতে ৬৭ জন, সীতাকুণ্ডে ২৭৫ জন, মিরসরাইয়ে ৫৪ জন, সন্দ্বীপে ২০ জন এবং কর্ণফুলী উপজেলায় ৭৮ জন।
আরবি/আলোকিত চট্টগ্রাম


