চট্টগ্রামে ডেঙ্গুতে সুখবরের ধারাবাহিকতা বজায় আছে। টানা চারদিন মৃত্যুশূন্য দিন পার করেছে চট্টগ্রাম।
তবে মৃত্যু না থাকলেও থেমে নেই আক্রান্ত। প্রতিদিনই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে। চলতি বছর মোট আক্রান্ত হয়েছে ৪ হাজার ২৪৫ জন। আর মৃত্যু হয়েছে ৪৪ জনের। চলতি মাসে আক্রান্ত হয়েছে ২৮২ জন। মৃত্যু হয়েছে ৩ জনের।
আরও পড়ুন : চট্টগ্রামে শিশুর পর এবার ডেঙ্গুর ছোবলে বৃদ্ধ
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জন আক্রান্ত হয়ে সরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এদিন কারো মৃত্যু হয়নি। এছাড়া গত ১৩ থেকে ১৫ ডিসেম্বর ৭২ ঘণ্টা ছিল মৃত্যুশূন্য। তবে ওই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৪৫ জন।
এছাড়া গত ১০ ও ১১ নভেম্বর ডেঙ্গু আক্রান্ত এক শিশু ও বৃদ্ধের মৃত্যু হয়।
সোমবার (১৬ ডিসেম্বর) সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনের তথ্যানুসারে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪ জনের মধ্যে পুরুষ ৬ জন, নারী ২ জন ও শিশু ১ জন।
প্রতিবেদনে জানানো হয়, চট্টগ্রামে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত ৪ হাজার ২৪৫ জনের মধ্যে নগরে আক্রান্ত ২ হাজার ৭০৪ জন, উপজেলায় ১ হাজার ৫৪১ জন। আক্রান্তদের মধ্যে পুরুষ ২ হাজার ২৫০ জন, নারী ১ হাজার ২১৮ জন ও শিশু ৭৭৭ জন।
আরও পড়ুন : চট্টগ্রামে ৪ হাজার ছাড়াল ডেঙ্গু রোগী, নারীর মৃত্যু
অন্যদিকে ডেঙ্গুতে আক্রান্ত মারা যাওয়া ৪৪ জনের মধ্যে ১৬ জন পুরুষ, ২৩ জন নারী ও ৫ জন শিশু। তবে চলতি বছর নভেম্বরে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়। সর্বোচ্চ আক্রান্ত হয়েছিল অক্টোবরে, ১ হাজার ৪৩০ জন।
এদিকে উপজেলায় ১ হাজার ৫৪১ আক্রান্তদের মধ্যে লোহাগাড়ায় ২২৩ জন, সাতকানিয়ায় ১৬৭ জন, বাঁশখালীতে ৯৭ জন, আনোয়ারায় ৬০ জন, চন্দনাইশে ৯০ জন, পটিয়ায় ১০৫ জন, বোয়ালখালীতে ৫৪ জন, রাঙ্গুনিয়ায় ৪১ জন, রাউজানে ১৭৪ জন, ফটিকছড়িতে ৫৩ জন, হাটহাজারীতে ৬৭ জন, সীতাকুণ্ডে ২৬২ জন, মিরসরাইয়ে ৫১ জন, সন্দ্বীপে ২০ জন এবং কর্ণফুলী উপজেলায় ৭১ জন।
আরবি/আলোকিত চট্টগ্রাম


