এবার ঘরে ঢুকে পুলিশের বউকে ধর্ষণ

কক্সবাজারের চকরিয়ায় গভীর রাতে চুরি করতে পুলিশের বাসায় ঢুকে পড়ে চোর। এরপর রামদার ভয় দেখিয়ে ধর্ষণ করে পুলিশের বউকে। এ অভিযোগে অজ্ঞাত চোরকে আসামি করে থানায় মামলা করেছে পুলিশ স্বামী।

সোমবার (১৫ জুলাই) রাত ৩টায় চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তরছঘাট এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভিকটিমের স্বামী পুলিশ সদস্য ঘটনার সময় কর্মস্থলে ছিলেন। তিনি বর্তমানে ট্যুরিস্ট পুলিশে কর্মরত আছেন।

আরও পড়ুন : জেল থেকে বেরিয়ে আবার ধর্ষণ, কিশোরীর গলায় ছুরি ধরে নিয়ে গিয়েছিল পাহাড়ে

মামলার এজাহারের বরাতে চকরিয়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, সোমবার রাত ৩টার দিকে অজ্ঞাতযুবক রান্নাঘরের জানালা কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। তার হাতে একটি রামদা ও একটি টর্চলাইট ছিল। বাসায় ঢুকেই তিনি ওই নারীকে ভয় দেখিয়ে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এরপর রান্নাঘরে নিয়ে রামদার ভয় দেখিয়ে ধর্ষণ করে। এ সময় ঘরে থাকা তার ছোট দুটি শিশু সন্তান ভয়ে কাঁদতে থাকে। দুর্বৃত্তরা চলে যাওয়ার পর কান্নাকাটি শুনে আশপাশের লোকজন ছুটে আসে। পরে রাতেই ওই নারীর স্বামী থানায় এসে বিষয়টি জানান।

ওসি আরও বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তারে অভিযান চলছে।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm